By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচন সময়ের দাবি : ফয়জুল করীম।

Ahsan
সর্বশেষ আপডেট: October 23, 2025 7:48 pm
Ahsan
2 মিনিট পড়ুন

কুমিল্লা জেলা প্রতিনিধি :


দেশে সুষ্ঠু নির্বাচন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর কচুয়া চৌমুহনী এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশে খুনিদের বিচারের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে না পারলে জনগণের আস্থা কখনো ফিরে আসবে না। আমরা আন্দোলন করি, সংগ্রাম করি কিন্তু পরিবর্তন আসে না—কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। চরিত্র না বদলালে ভাগ্যও বদলাবে না।”

শায়েখে চরমোনাই আরও বলেন, “নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। অন্যায়কারীর প্রতি সম্মান দেখানোই অন্যায়কে টিকিয়ে রাখছে সমাজে। সব দোষ জনগণের—যদি জনগণ ঘুষ প্রত্যাখ্যান করত, তাহলে কোনো দলের নেতাই দুর্নীতি করতে পারত না। জনগণ চাইলেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি ভোট কেনাবেচার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসবে, তখন যদি তোমরা গরু-ছাগলের মতো বিক্রি হও, তাহলে অন্তত ভালো দামে বিক্রি হও! কিন্তু যারা মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। মনে রেখো, ভোট মানে তোমার ভবিষ্যৎ, আর দেশের পরিবর্তন তোমাদের হাতেই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কামরুল হাসান খান (খোকন) ও কুমিল্লা-০৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিলাল হোসাইন।

Post Views: 89

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ৫ দফা দাবিতে শনিবার জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ।
পরবর্তী খবর ঝিকরগাছায় ভ্যানচালক হত্যা রহস্য উন্মোচন: তিন খুনি গ্রেফতার, ভ্যান উদ্ধার।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন