By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মুক্তকথা

ঢাবি শিক্ষিকা মোনামির ছবি বিকৃতির ঘটনায় মামলা, ডিবির সাইবার ইউনিটে তদন্ত।

Ahsan
সর্বশেষ আপডেট: November 3, 2025 2:49 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিউজ ডেক্স :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া (মোনামি)-এর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে এ মামলা দায়ের করা হয়।

মামলার সময় শিক্ষিকার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন সদস্য। ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “শেহরীন আমিন ভুইয়ার ছবি এডিট করে ফেসবুকে প্রকাশ করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমি আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে সার্বিক সহায়তা করেছি। উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।”

জাকারিয়া আরও জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তিনি বলেন, “যারা ছবিটি বিকৃত করেছে, অশালীন মন্তব্য করেছে বা পোস্ট শেয়ার করেছে, তারা সবাই শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যতেও যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, তাদেরও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ।”

এ সময় ডিবির সাইবার ইউনিট আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি ছবি বা ভিডিও বিকৃতি কিংবা অন্য কোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন, তবে দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 93

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু।
পরবর্তী খবর যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, মণিরামপুরে সিদ্ধান্ত বাকি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন