
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ রনী খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক, তরুণ রাজনীতিক ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ নওয়াজীস ইসলাম রিয়েল।
বুধবার (১২নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইঞ্জিঃ নওয়াজীস ইসলাম রিয়েল নবাগত ইউএনও মোছাঃ রনী খাতুনকে ঝিকরগাছা উপজেলায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ঝিকরগাছার প্রশাসন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবায় প্রশাসনের ভূমিকা আরও সুদৃঢ় হবে।
ইঞ্জিঃ নওয়াজীস ইসলাম রিয়েল এ সময় নবাগত ইউএনওকে ঝিকরগাছার সামাজিক, শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “ঝিকরগাছা একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় উপজেলা। এ উপজেলার উন্নয়নে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে একটি সুন্দর, সুশাসিত ও আধুনিক ঝিকরগাছা গড়ে তুলতে চাই।”
সাক্ষাৎকালে ইউএনও মোছাঃ রনী খাতুন ইঞ্জিঃ রিয়েলের আন্তরিকতা ও সৌজন্যের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের সকলে একসঙ্গে কাজ করলে পরিবর্তন আসবেই। প্রশাসনের দরজা সব সময় জনগণের জন্য খোলা।”
সৌজন্য সাক্ষাৎ শেষে ইঞ্জিঃ মোঃ নওয়াজীস ইসলাম রিয়েল নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, তরুণ প্রজন্মের উদ্যম ও প্রশাসনের সহযোগিতায় ঝিকরগাছা আরও উন্নত ও আধুনিক উপজেলায় পরিণত হবে।


