
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম আরও বেগবান করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিশ্রীদেওড়া বাজারে তাদের নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করেছে।
১২ নভেম্বর (বুধবার) সন্ধা ৬টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত একটি আদর্শিক রাজনৈতিক দল। আমরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের সমর্থন চাই, কারণ এই প্রতীকই ইনসাফ, সমতা ও শান্তির প্রতীক।”
তিনি আরও বলেন, “দেশে যে অবিচার, দুঃশাসন ও দুর্নীতি চলছে— তা থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ, আমরা জনগণের শক্তিতে অন্যায়ের জবাব দেবো গণতান্ত্রিক উপায়ে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোঃ ইসমাঈল হোসেন, সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম। অধ্যাপক জয়নাল আবেদীন, কর্মপরিষদ সদস্য যশোর জেলা। মাওলানা আব্দুল আলিম, আমির ঝিকরগাছা উপজেলা জামায়াত ইসলামী। অধ্যাপক হারুন আর রশীদ, নায়েবে আমীর ঝিকরগাছা উপজেলা জামায়াত ইসলামি।
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দলের ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায়— তারা এমন নেতৃত্ব চায় যারা সৎ, যোগ্য ও আল্লাহভীরু। তাই আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় স্থানীয় নেতারা নির্বাচনী প্রচারণা জোরদারের পরিকল্পনা তুলে ধরেন এবং ঘরে ঘরে দাড়িপাল্লার পক্ষে সমর্থন আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে ৬নং ওয়ার্ড ও ২নং মাগুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী, ঝিকরগাছা, যশোর।
শেষে দেশ, জাতি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


