
ঝিকরগাছা প্রতিনিধি :
১৯ নভেম্বর (বুধবার) দুপুর ১২ টায় ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাগমারী মাদ্রাসা কর্তৃক আয়োজিত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার কর্ম পরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান। প্রোগ্রামটি সঞ্চালনা করেন গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক আমির শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা নেতৃত্ব তৈরির কারিগর। তাদের পরিশ্রম ও অবদান অর্থ দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য উন্নতমানের শিক্ষা পরিবেশ নিশ্চিত হলে জ্ঞানার্জন আরও সহজ হয়। আজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে মেধাবীরা শীর্ষে রয়েছে, তাদের বড় একটি অংশ মাদ্রাসা থেকে উঠে এসেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছে। আমরা দায়িত্ব পেলে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোসহ ইসলামী মূল্যবোধের আলোকে আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবো।”
এসময় তিনি কাগমারী মাদ্রাসার চলমান নির্মাণ কাজের বিভিন্ন দরখাস্ত তদারকি করার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় বাজেটসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


