By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

নারীদের নিরাপত্তা, মর্যাদা ও আয়বর্ধনের প্রতিশ্রুতি দিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

Ahsan
সর্বশেষ আপডেট: November 19, 2025 12:48 pm
Ahsan
3 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিষহরী এলাকার উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নারীদের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনায় ভরপুর এ আয়োজন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার কর্ম পরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মো. তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন—
“আমরা ধর্ম, বর্ণ, নারী-পুরুষ সব শ্রেণির মানুষের পর্দা, নিরাপত্তা ও মর্যাদার হেফাজত নিশ্চিত করে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। দায়িত্ব পেলে কুরআনে যে মর্যাদা ও অধিকার নারীদের দেওয়া হয়েছে— আমরা তা পুরোপুরি বাস্তবায়ন করবো।”

তিনি আরও বলেন—
“নারীরা যেন রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারে এবং সামাজিকভাবে সম্মান নিয়ে বাঁচতে পারে— এটা আমাদের প্রথম অঙ্গীকার। সন্তান লালন-পালনের পাশাপাশি নারীরা যাতে ঘরে বসে সম্মানজনকভাবে উপার্জন করতে পারে, সেজন্য দক্ষতা ও কাজভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

সমাবেশে উপস্থিত নারীরা তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদাসংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অতিথিরা এবং আগামীতে এসব সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন।

বিশেষ অতিথি মাওলানা মাহবুবুর রহমান বলেন—
“সমাজের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় নারীরা সমান দায়িত্ব পালন করেন। তাই তাদের নিরাপত্তা, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও কর্মসংস্থানের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

সঞ্চালক মো. তরিকুল ইসলাম বলেন—
“গঙ্গানন্দপুর ইউনিয়নের নারীরা সবসময় শান্তি, উন্নয়ন ও নিরাপদ পরিবেশ চান। আজকের সমাবেশ তাদের আগ্রহ ও অগ্রগতির প্রতিচ্ছবি।”

বক্তারা বলেন, পরিবার ও সমাজের অর্ধেক শক্তি হলো নারী। তাদের শিক্ষা, নৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারলে সমাজে সত্যিকারের পরিবর্তন আসবে।
গৃহিণীদের ঘরে বসে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ, সহায়তা ও বাজারব্যবস্থা তৈরির ওপর জোর দেন অতিথিরা।

এ আয়োজনটিতে এলাকার শত শত নারী উপস্থিত ছিলেন। তারা প্রধান অতিথির বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নারীদের জন্য আরও কার্যকর প্রোগ্রামের দাবি জানান।
সমাবেশ শেষে দোয়া পরিচালনা করা হয় এবং নারীদের জন্য নতুন উন্নয়নমূলক পরিকল্পনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অতিথিরা।

Post Views: 97

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছার কাগমারী মাদ্রাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় : ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
পরবর্তী খবর শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদের।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন