By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়েনির্বাচন

ভ্যানে চড়ে মনোনয়ন দাখিল : আলোচনায় ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থী।

Ahsan
সর্বশেষ আপডেট: December 29, 2025 6:28 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিলে ব্যস্ত সময় পার করেন।

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন ব্যতিক্রমীভাবে ভ্যানে চড়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. দেলাওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Post Views: 116

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর-১ ছদ্মবেশে রাজনীতিতে ফেরার অভিযোগ: শার্শায় ‘জনতার দল’ ঘিরে বিতর্ক, মিন্নুকে নিয়ে উত্তেজনা।
পরবর্তী খবর ঝিকরগাছায় ছাত্রদলের প্রশিক্ষণে রাষ্ট্র সংস্কার ভাবনা তুলে ধরলেন নেতৃবৃন্দ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন