By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচন

ইসির সিদ্ধান্তে অনিশ্চয়তায় যশোর–২: বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত।

Ahsan
সর্বশেষ আপডেট: January 16, 2026 10:54 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) ইসিতে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, যশোর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম সাবিরা সুলতানা মুন্নীর মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে তার বিরুদ্ধে ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগ উত্থাপন করা হয়। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে কমিশন তাৎক্ষণিক চূড়ান্ত রায় না দিয়ে প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সাবিরা সুলতানা মুন্নীর স্বামী যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকায় অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর তিনি গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আপিল আবেদনে বলা হয়, সাবিরা সুলতানা মুন্নী তার স্বামীর একটি ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন। ওই ঋণ পরিশোধ না হওয়ায় তাকে ঋণখেলাপি হিসেবে দেখিয়ে তার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। এ অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

এদিকে প্রার্থিতা স্থগিতের খবরে যশোর–২ আসনে নির্বাচনী মাঠে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ আসনের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্র: কালবেলা / ডেইলি ক্যাম্পাস

Post Views: 376

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নির্বাচনী সমীকরণে নতুন মোড়: এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের, ২৬৮ আসনে প্রার্থী।
পরবর্তী খবর ইসির রায়ে নাটকীয় মোড়:যশোর–২ আসনে ধানের শীষে ফিরলেন সাবিরা সুলতানা মুন্নী।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন