By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচন

চৌগাছায় নারী ভোটকর্মীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রাজপথ।

Ahsan
সর্বশেষ আপডেট: February 4, 2026 4:53 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী ভোটকর্মীদের ওপর হামলা, লাঞ্ছনা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চৌগাছা কামিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা মহিলা বিভাগ ও ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় নারী ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামীর নারী ভোটকর্মীদের ওপর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ভোট চাইতে যাওয়াই তাদের ‘অপরাধ’ হিসেবে দেখা হচ্ছে, যা নারী ভোটাধিকার ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

বক্তারা জানান, গত ২ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে নারী ভোটকর্মীদের ওপর হামলা, শারীরিক লাঞ্ছনা ও হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাদের মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ভোটকর্মী রিংগুন খাতুন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এছাড়া ৩ ফেব্রুয়ারি হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ভোটকর্মী নাসরিন খাতুন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথক অভিযোগ দায়ের করেছেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, “নারীরা ভোট চাইতে পারবে না—এমন হুমকি মধ্যযুগীয় মানসিকতার বহিঃপ্রকাশ। নারী ভোটকর্মীদের রক্তচক্ষু দেখিয়ে রাজনীতি করার অপচেষ্টা এ দেশের মানুষ মেনে নেবে না।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে জামায়াতের নারী নেত্রীদের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

Post Views: 77

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছায় নারী ভোটকর্মীদের রক্তচক্ষু দেখালো বিএনপি—আজ বিক্ষোভ।
পরবর্তী খবর ঝিকরগাছায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ও সমাবেশ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন