By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচন

চৌগাছায় নারী ভোটকর্মীদের রক্তচক্ষু দেখালো বিএনপি—আজ বিক্ষোভ।

Ahsan
সর্বশেষ আপডেট: February 4, 2026 12:57 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছা উপজেলায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী ভোটকর্মীদের ওপর হামলা, লাঞ্ছনা ও হুমকির অভিযোগ উঠেছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পৃথক দুটি ঘটনায় দুই ইউনিয়নের একাধিক নারী ভোটকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে জামায়াতে ইসলামীর নারী নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা এই হামলায় অংশ নেন।

স্থানীয় ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একই গ্রামের লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেনসহ কয়েকজন হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় নারী ভোটকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।
হামলার শিকার নারী কর্মীদের মধ্যে রয়েছেন— মোছা: রিংগুন খাতুন, সুমাইয়া বেগম, শাহানাজ খাতুন, দিশা খাতুনসহ ৫–৬ জন। এ সময় তাদের ভবিষ্যতে ভোটের প্রচারণায় অংশ না নিতে হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী রিংগুন খাতুন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অন্যদিকে, ৩ ফেব্রুয়ারি দুপুরে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে ভোট চাইতে গেলে আরও একটি হামলার ঘটনা ঘটে। এতে হামলার শিকার হন একই গ্রামের নাসরিন খাতুন, রিনা খাতুন, মোছা: নুরজাহান, লিমা খাতুন, সুমাইয়া খাতুন ও আলপনা খাতুন।
অভিযোগে বলা হয়, শাহাবুদ্দিন, মুকুল ও মন্টু রহমান এই হামলায় জড়িত ছিলেন। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের দপ্তরে আলাদা অভিযোগ দাখিল করেছেন জামায়াতের নারী ভোটকর্মী নাসরিন খাতুন।

এদিকে, ধারাবাহিক হামলা ও নারী ভোটকর্মীদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে আজ ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চৌগাছা পৌর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা মহিলা বিভাগ ও ১১ দলীয় ঐক্য।
বিক্ষোভ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারী ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Post Views: 103

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
পরবর্তী খবর চৌগাছায় নারী ভোটকর্মীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রাজপথ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন