By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিজ্ঞান ও প্রযুক্তিরাজনীতি

যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে মানুষের ঢল।

Ahsan
সর্বশেষ আপডেট: April 27, 2026 1:08 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

যশোর বিমানবন্দর থেকে শার্শার উলাশী খাল পুনঃখনন এলাকা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যাত্রাপথজুড়ে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে বাসযোগে উলাশীর উদ্দেশে রওনা দিলে পুরো পথজুড়ে স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে মহাসড়ক। বাসের ভেতর থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের দুই পাশে জড়ো হন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। বিশেষ করে ফুলের রাজ্য গদখালী ও ঝিকরগাছা এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ। যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে ফুল হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। অনেকে সড়কে ফুল ছিটিয়ে রাখেন। প্রধানমন্ত্রীর বহনকারী বাস গদখালী এলাকায় পৌঁছালে ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম যশোর সফর। সফরকালে তিনি উলাশী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন, যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন করবেন এবং ঈদগাহ ময়দানে এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Post Views: 85

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছা পৌরসভায় সরকারি কবরস্থানের দাবিতে এবি পার্টির স্মারকলিপি।
পরবর্তী খবর নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড দেবে সরকার : যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন