By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ।

Ahsan
সর্বশেষ আপডেট: June 7, 2026 6:20 pm
Ahsan
1 মিনিট পড়ুন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক ভুক্তভোগী পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৭ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যৌথ আলোচনার মাধ্যমে এ ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিপূরণের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের জন্য পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এসব সুবিধার মধ্যে রয়েছে আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং চাকরির সুযোগ।

উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে শনিবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত নবজাতকদের পরিবারের জন্য বিভিন্ন সহায়তা প্যাকেজ ঘোষণা করে। পরে আলোচনার মাধ্যমে পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তা কার্যকর করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Post Views: 89

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর-১ ও যশোর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন এমপি সাবিরা সুলতানা মুন্নী।
পরবর্তী খবর স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন