
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছা উপজেলার ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেল ৫টায় ইউনিয়নের আংশিড়ী গ্রামে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।
ইউনিয়ন সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আনারুল ইসলাম, নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমরান হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা।


