By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: June 27, 2026 5:19 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) উপজেলার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে আয়োজিত এ শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, আনুগত্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আবিদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, রেজাউল ইসলাম, মুফতি আবু জাফর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সবুজ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন সংগঠনের শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আদর্শভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে কর্মীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।

শিবিরে দারসুল কুরআন, সংগঠন ও আনুগত্য বিষয়ে কুরআনের দুটি আয়াত ও একটি হাদিসের আলোকে আলোচনা, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলি, ইউনিট, দাওয়াতি ইউনিট ও পারিবারিক ইউনিট গঠনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে প্রশিক্ষণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। বক্তারা এসব বিষয়ে গুরুত্বারোপ করে কর্মীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অগ্রসর কর্মীরা অংশগ্রহণ করেন।

Post Views: 77

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে:ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত।
পরবর্তী খবর ঝিকরগাছায় যৌন নিপীড়নের শিকার শিশুসহ পরিবারকে সারারাত থানায় বসিয়ে রাখার অভিযোগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন