By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে:ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: June 27, 2026 4:47 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে দেশ ও পৃথিবীকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।” তিনি পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Post Views: 53

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মণিরামপুরে অসুস্থ ব্যক্তিকে জামায়াতের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা।
পরবর্তী খবর ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন