By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

চৌগাছা পৌর জামায়াতের কর্মী সম্মেলনে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়।

Ahsan
সর্বশেষ আপডেট: July 19, 2026 9:17 pm
Ahsan

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন চৌগাছা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ কর্মী বাহিনীই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। তিনি ইসলামী আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিদের বক্তব্যে ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মাওলানা গোলাম মোরশেদ বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে হবে। তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে পৌর জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, রোকন, সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলন শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Post Views: 58

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জার্সি উন্মোচন ও ফিকচার ঘোষণা।
পরবর্তী খবর বিটিসিএলের অনাপত্তির অপেক্ষায় ঝিকরগাছা মডেল মসজিদ, স্থান পরিদর্শনে এমপি ডা. ফরিদ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন