By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

যশোরে খুলনা বিভাগীয় মুফাসসির সম্মেলন, নতুন নেতৃত্বের ঘোষণা।

Ahsan
সর্বশেষ আপডেট: August 1, 2026 5:09 pm
Ahsan

যশোর প্রতিনিধি :

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘খুলনা বিভাগীয় মুফাসসির সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এ সম্মেলনে সংগঠনের খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের নতুন কমিটি ঘোষণা এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। নবনির্বাচিত নেতৃত্ব জেলা ও বিভাগীয় পর্যায়ে দ্বীন ও ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে সমাজকে কোরআনের আলোয় আলোকিত করারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা বলেন, আলেমরা নবীদের ওয়ারিশ। নবীদের রেখে যাওয়া মিশন ও ভিশন বাস্তবায়ন করাই আলেম সমাজের প্রধান দায়িত্ব। তিনি সূরা নাহল ও সূরা জুমুআর বিভিন্ন আয়াতের আলোকে আল্লাহর ইবাদত, তাগুত বর্জন, সমাজকে সচেতন করা এবং সামাজিক নেতৃত্ব প্রদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভাষা ব্যবহার থেকে বিরত থেকে সংযত আচরণের আহ্বান জানান।

তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন ও কারাবাসের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর দুটি প্রধান মিশন—কোরআনের প্রচার এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী।

বক্তারা ইসলামের সঠিক বার্তা প্রচার, উলামায়ে কেরামের মর্যাদা রক্ষা এবং দ্বীনি দাওয়াত বিস্তারে বক্তব্যের জিহাদ (লিসান) ও সর্বাত্মক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে মাওলানা ইব্রাহিম খলিলকে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের খুলনা বিভাগীয় সভাপতি নির্বাচিত করা হয়। পাশাপাশি বিভাগের ১০ জেলার নবনির্বাচিত সভাপতিদের নামও ঘোষণা করা হয়। তারা হলেন—খুলনা মহানগরীতে মাওলানা মনিরুজ্জামান, খুলনা জেলায় মাওলানা আব্দুস সালাম রাশেদী, সাতক্ষীরায় মাওলানা মনিরুল ইসলাম, যশোরে মাওলানা জুলফিকার আল মাহমুদ, ঝিনাইদহে মাওলানা আক্তারুজ্জামান, নড়াইলে মুফতী ওবাইদুজ্জামান, কুষ্টিয়ায় মাওলানা জুলফিকার, চুয়াডাঙ্গায় মাওলানা আবু বকর শিকারী, মেহেরপুরে মাওলানা জাহাঙ্গীর আলম এবং বাগেরহাটে মাওলানা রুহুল আমীন।

Post Views: 77

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: শিক্ষা অফিসারের একাধিক প্রতিবেদনেও নেই ব্যবস্থা।
পরবর্তী খবর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন