By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

ধ/র্ষণ মামলায় গ্রেপ্তারের পর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতাকে বহিষ্কার।

Ahsan
সর্বশেষ আপডেট: August 2, 2026 5:15 pm
Ahsan

স্টাফ রিপোর্টার, যশোর:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল।

শনিবার জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী আরাফাত হোসেন রাব্বিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

উল্লেখ্য, যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কথা বলে তিনি ওই শিক্ষার্থীকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে কৌশলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরদিন জেলা ছাত্রদল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

Post Views: 59

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছায় এইচএসসি ছাত্রীকে ধর্ষণ: গ্রেফতার কলেজ ছাত্রদল নেতা রাব্বি।
পরবর্তী খবর বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনী ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কয়েকজন আহত
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন