By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

আছিয়া থেকে রামিসা, এই তালিকা আর না” হবিগঞ্জে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

Ahsan
সর্বশেষ আপডেট: May 21, 2026 10:32 pm
Ahsan
1 মিনিট পড়ুন

হবিগঞ্জ প্রতিনিধি ॥

“আছিয়া থেকে রামিসা… এই তালিকা আর না” স্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দেশব্যাপী শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) দুপুর ২টায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রাকিব হাসান নয়নের পরিচালনায় এবং সহকারী পরিচালক তনেক আহমেদ জীবনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলী ফারহান আহমেদ।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল দরদাস, অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ, অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল এবং অ্যাডভোকেট পিনাক চন্দ্র দেবনাথ।

বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আছিয়া থেকে শুরু করে সর্বশেষ রামিসা হত্যাকাণ্ড পর্যন্ত প্রতিটি ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং শিশুরা অনিরাপদ হয়ে পড়বে।

তারা অবিলম্বে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সচেতন মহলের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের স্থানীয় সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Post Views: 91

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ।
পরবর্তী খবর ঝিকরগাছার কায়েমকোলা স্কুল মাঠে গাঁজা ক্রয়-বিক্রির সময় ডিলারসহ আটক ২।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন