By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

ধর্ষণ

চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ।

Ahsan
সর্বশেষ আপডেট: May 21, 2026 9:55 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাকতাই নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশি হেফাজত থেকে ওই অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাকলিয়া থানার চাকতাই নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশনের গুদামে চার বছরের ওই শিশুটিকে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন এবং উত্তম-মধ্যম দেন। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে স্থানীয় একটি ভবনের ভেতরে রাখলে বিক্ষুব্ধ জনতা সেটি ঘেরাও করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ভবনের দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে অভিযুক্তকে আইন নিজেদের হাতে তুলে নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ঘটনার ভয়াবহতা এবং জনতার ক্ষোভ বিবেচনা করে পরবর্তীতে এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটিকেও চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Views: 82

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর রাতেই শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরবর্তী খবর আছিয়া থেকে রামিসা, এই তালিকা আর না” হবিগঞ্জে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন