By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

‘আমি যা বলব তাই আইন’ বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের বক্তব্যে তোলপাড়।

Ahsan
সর্বশেষ আপডেট: December 10, 2025 6:04 pm
Ahsan
2 মিনিট পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম।” একই সঙ্গে স্থানীয় একটি বিল নিয়ে প্রতিপক্ষকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দিতে শোনা যায় তাকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে এটিকে অশোভন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন।

ধারণা করা হচ্ছে, রাধানগর ইউনিয়নের ‘ছোট বিল্লা-বড় বিল্লা’ নামে পরিচিত দ্বন্দ্বপূর্ণ একটি বিলকে কেন্দ্র করে এ মন্তব্য করেন আমিনুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, বিলটি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের এবং বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। বিলটি থেকে সরকারের গুরুত্বপূর্ণ রাজস্বও হারিয়ে যাচ্ছে বলে জানা যায়।

রাধানগর ইউনিয়ন বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে আমিনুল ইসলামের নিজ বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এই বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন—

“এটাকে শক্ত হাতে দমন করতে হবে। মন মানসিকতা ঠিক করেন। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সুঁচও নড়বে না। এখন ভয় করার কিছু নেই। আগামী জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম।”

বক্তব্যের সময় রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানটির নির্দিষ্ট তারিখ জানা যায়নি।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন—

“আমিনুল হাজ্বির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। এ ধরনের বক্তব্য বিএনপির আদর্শ নয়। তৃণমূল বিএনপি ও দল— কোনোভাবেই এটি সমর্থন করে না।”

বিষয়টি নিয়ে আমিনুল ইসলামের বক্তব্য জানতে বারবার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি।

Post Views: 92

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা।
পরবর্তী খবর পদত্যাগ করলেন আন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন