By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা।

Ahsan
সর্বশেষ আপডেট: December 10, 2025 5:47 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিটিভি ও বাংলাদেশ বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি নাসির উদ্দিন। ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশনারদের সঙ্গে তিনি বৈঠকে বসেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

এর আগে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার হোসেন জানান—
রাষ্ট্রপতি তফসিল ঘোষণা প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি আউট অব কান্ট্রি ভোট বা প্রবাসী ভোটারদের ই-ভোটিং ব্যবস্থাপনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ এগিয়ে নিচ্ছে বলেও জানান সচিব।

রাষ্ট্রপতির পক্ষ থেকে অর্থবহ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহযোগিতা পাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বাড়ার মধ্যেই তফসিল ঘোষণার এ প্রস্তুতি ভোটারদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। আগামীকাল আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর নির্বাচনের সময়সূচি, মনোনয়ন, যাচাই–বাছাই, প্রতীক বরাদ্দসহ পুরো নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Post Views: 92

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর কালীগঞ্জে ‘Victory Run with Abu Talib’ স্লোগানে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
পরবর্তী খবর ‘আমি যা বলব তাই আইন’ বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের বক্তব্যে তোলপাড়।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন