By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

এনসিপির অভিযোগ, পুলিশের অস্বীকার—বেনাপোলে হামলা নিয়ে বিতর্ক।

Ahsan
সর্বশেষ আপডেট: June 3, 2026 9:07 pm
Ahsan
2 মিনিট পড়ুন

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়িবহরে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। তবে পুলিশ এমন কোনো ঘটনার কথা অস্বীকার করেছে।

বুধবার (৩ জুন) দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বেনাপোল বাজারে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে দলটি।

এনসিপির এক বিবৃতিতে বলা হয়, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার সময় কিছু যুবক তাদের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পরে বেনাপোল বাজার এলাকায় পৌঁছালে আবারও হামলার ঘটনা ঘটে। এতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেন, সীমান্তে জোরপূর্বক মানুষ ঠেলে পাঠানোর অভিযোগের প্রতিবাদ জানাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাদিপুর সীমান্ত পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় প্রথমে ডিম নিক্ষেপ এবং পরে বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাঙা গাড়ির কাচের ছবি প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ফেরার পথে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে চারজন আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তবে দলের কেন্দ্রীয় নেতারা নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”

অন্যদিকে হামলার অভিযোগ পুরোপুরি নাকচ করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি শেষ হয়েছে।”

তিনি আরও বলেন, হামলার অভিযোগের কোনো সত্যতা নেই এবং এ বিষয়ে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এ ঘটনায় এনসিপি ও পুলিশের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে এখনো স্বাধীনভাবে কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি।

Post Views: 238

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মহানগরগুলোতে জামায়াতের কর্মসূচি।
পরবর্তী খবর আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, আহত অর্ধশতাধিক।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন