
ডেক্স রিপোর্ট :

আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং টপ-অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। একাধিক সিরিজের বাইরে থাকার পর পুনরায় জাতীয় দলে ফেরায় এই দুই ক্রিকেটারের জন্য এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বিসিবির নির্বাচক প্যানেল জানায়, সাম্প্রতিক পারফরম্যান্স, ফিটনেস এবং দলের কৌশলগত পরিকল্পনা বিবেচনায় নিয়েই স্কোয়াড গঠন করা হয়েছে।

