By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

সাভারে ছাত্র- জনতা হত্যা মামলায় জাবির সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার।

Ahsan
সর্বশেষ আপডেট: August 23, 2025 3:15 pm
Ahsan
2 মিনিট পড়ুন

  

সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র- জনতা হত্যা মামলায় জাবির সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ । 

শনিবার (২৪ আগস্ট)  দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন৷ এর আগে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত সে, কিশোরগঞ্জ জেলার সদর থানার হারুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মাহমুদুর রহমান রনি । সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহমুদুর দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। তাকে ছাত্র- জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার অভিযোগ ওঠে। ২০২২ সালে এক শিক্ষিকার সঙ্গে তার ছবি ভাইরাল হয়। অভিযোগ ওঠে জনির প্রভাবে নিয়োগ পেয়েছেন ওই শিক্ষিকা। শিক্ষক পদে আবেদনকারী ৪৩ ব্যাচের এক ছাত্রীর সঙ্গে মাহমুদুর রহমান জনির কথিত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আসে বিষয়টি। এতে শোনা যায়, ভুক্তভোগীকে জোর করে গর্ভপাত করিয়েছিলেন মাহমুদুর রহমান জনি।

এসময় আরো জানা যায়, ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

Post Views: 163

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা, দলে ফিরেছেন সোহান ও সাইফ।
পরবর্তী খবর ঝিকরগাছায় মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন