By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

ওসমান হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার নিন্দা জানিয়ে ঝিকরগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল।

Ahsan
সর্বশেষ আপডেট: December 13, 2025 7:21 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ঝিকরগাছা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঝিকরগাছা নিশানা মার্কেট কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বাজার সংলগ্ন ব্রিজ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, খোরশেদ আলম, সাবেক যুবদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিকভাবে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তারা এসব ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Post Views: 89

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর রিজভীর বক্তব্য ‘ভুয়া ও বোগাস’, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার।
পরবর্তী খবর পুরোনো হিসাব চুকিয়ে নতুন আশার খাতা খুলছে গ্রাম বাংলা
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন