By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

রিজভীর বক্তব্য ‘ভুয়া ও বোগাস’, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার।

Ahsan
সর্বশেষ আপডেট: December 13, 2025 6:46 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেস্ক রিপোর্ট :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী শিবিরের সঙ্গে জড়িত—ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ভুয়া ও বোগাস বলে প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার ঢাকা পোস্টকে বলেন, “আমি শুনেছি—বোগাস কথাবার্তা। ভুয়া। আমি এমন কোনো কথাবার্তা বলিনি। ইতোমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে। সেটি দেখেই ডিএমপি কমিশনারের বরাতে বোগাস তথ্য ছড়ানো হয়েছে।”

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি দাবি করেন, তদন্তকারী সংস্থার বরাতে পুলিশ কমিশনার নাকি বলেছেন হামলাকারী শিবিরের লোক।

সমাবেশে রিজভী বলেন, ঘটনার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়ানো হয়। তিনি অভিযোগ করেন, তদন্তের আগেই একটি পক্ষ ফেসবুকে মির্জা আব্বাসের নাম জড়িয়ে তাকে ‘গ্যাংস্টার’ আখ্যা দেয়। তিনি বলেন, “তদন্ত তো হলো না, কিছুই হলো না। অথচ এক ঘণ্টার মধ্যেই ফেসবুকে নাম বলে দেওয়া হলো।”

রিজভী আরও অভিযোগ করেন, হামলার সন্দেহভাজন ব্যক্তি পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং তার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তিনি দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে ‘মব কালচার’ তৈরি করছে এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় তদন্ত চলছে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি। ডিএমপি কমিশনারের স্পষ্ট বক্তব্য অনুযায়ী, তার নামে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রিজভীসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

Post Views: 85

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।
পরবর্তী খবর ওসমান হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার নিন্দা জানিয়ে ঝিকরগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন