By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

গঙ্গানন্দপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: October 24, 2025 10:32 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (গোয়ালাহাটি-ছুটিপুর) ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন কর্তৃক এক প্রাণবন্ত নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর গোয়ালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ৪নং ওয়ার্ড সভাপতি সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে, অন্য কোনো স্বার্থে নয়। আমরা চাই, দেশে ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা পাক।” তিনি তরুণ প্রজন্মকে সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজে ন্যায় ও পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম বলেন, “আমরা ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি। মানুষ এখন পরিবর্তন চায়— সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত। ভোটের রাজনীতিতে আমরা কারো বিরোধিতা নয়, জনগণের সেবা ও আমানতের রাজনীতি করতে চাই।” তিনি সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং জনগণের কাছে জামায়াতের উন্নয়নভিত্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার অনুরোধ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন নির্বাচনী পরিচালক মো. শওকত আলম। তিনি বলেন, “নির্বাচন মানে শুধু ভোট নয়— এটি একটি আদর্শের সংগ্রাম। আমাদের প্রার্থী, আমাদের দল এবং আমাদের বার্তা—সবই জনগণের কল্যাণের জন্য। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন টিমের সদস্যরা। তারা আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা জনগণের মাঝে ঘরে ঘরে গিয়ে জামায়াতের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

শেষে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তৌফিক কামনা করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দের মতে, এ ধরনের প্রোগ্রামগুলো তৃণমূল পর্যায়ে কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি করছে। নির্বাচনী মাঠে এখন গোয়ালাহাটি-ছুটিপুরে জামায়াতের উপস্থিতি আরও সক্রিয়ভাবে দৃশ্যমান হচ্ছে।

Post Views: 115

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর গঙ্গানন্দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
পরবর্তী খবর চৌগাছার পাশাপোল জামায়াতে ইসলামী’র স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন