By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

চৌগাছার পাশাপোল জামায়াতে ইসলামী’র স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার।

Ahsan
সর্বশেষ আপডেট: October 24, 2025 11:51 pm
Ahsan
1 মিনিট পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি:


বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের উদ্যোগে দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে এ কাজ সম্পন্ন হয়।

রাস্তা সংস্কার কাজে নেতৃত্ব দেন বাড়ীয়ালী ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হারুন অর রশিদ মন্টু। এতে অংশ নেন জামায়াত ও যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি ইখতার আলী, যুব জামায়াতের সভাপতি আশিকুর রহমান শাওন, সেক্রেটারি আবুহুরাইরা, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওলিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, শাহাজুর রহমান, হাবিবুর রহমান, দ্বীন মোহাম্মদ, মীজানুর রহমান, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম ও রকিবুর ইসলাম প্রমুখ।

পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী দশপাখিয়া থেকে হাউলী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়। এ সড়ক দিয়ে ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্র, ভূমি অফিস, তথ্য অফিসসহ দশ গ্রামের প্রায় বিশ হাজারের বেশি মানুষ প্রতিদিন চলাচল করে।

স্থানীয়রা জানান, এটি ছিল উপজেলার অন্যতম নাজুক সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিল এলাকার মানুষ। জামায়াতে ইসলামী’র এই স্বেচ্ছাশ্রম উদ্যোগে রাস্তা সংস্কার হওয়ায় এখন সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এ মহতী উদ্যোগের জন্য জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Post Views: 119

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর গঙ্গানন্দপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত।
পরবর্তী খবর ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন