
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে বারবাকপুর আলহাজ্ব রফি উদ্দিন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় দর্শকদের ভিড়ে মাঠ ছিল উপচে পড়া।
ফাইনালে উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে বল্লা ফুটবল একাদশকে ৩–২ গোলে হারিয়ে গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবিরা নাজমুল মুন্নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. ইসহাক, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সর্দার শহিদুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জ্বল হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন।


