By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

আন্তর্জাতিক

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন: ডা. রেজাউল করিম এখন নতুন মুখ।

Ahsan
সর্বশেষ আপডেট: October 12, 2025 2:46 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:


চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে প্রার্থী পরিবর্তনের মাধ্যমে নতুন চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি পূর্বঘোষিত প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এ টি এম রেজাউল করিমকে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত “তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে” আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

দলের সূত্র জানায়, অধ্যক্ষ আমিরুজ্জামান বার্ধক্যজনিত কারণে প্রার্থিতা থেকে অব্যাহতি চান। তার আবেদন কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড বিবেচনা করে গ্রহণ করে এবং নতুন প্রার্থী হিসেবে ডা. রেজাউল করিমকে মনোনয়ন দেয়।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

রাঙ্গুনিয়ার এই আসনটি এক সময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে পলাতক সাবেক সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের অনুপস্থিতিতে এখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, অধ্যাপক ফজলুল করিম (সভাপতি) ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,

“রাঙ্গুনিয়ার মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়—ডা. রেজাউল করিম সেই পরিবর্তনের প্রতীক।”

Post Views: 104

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর গুম মামলায় চার্জশিটভুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে।
পরবর্তী খবর ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন