
চৌগাছা উপজেলা প্রতিনিধি:
“মেধা, সততা ও দেশপ্রেমে ইনসাফের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ ক্যাম্পাস সম্পাদক ইউসুফ ইসলাহী এবং শিবিরের যশোর জেলা সভাপতি ছাত্রনেতা ইসমাইল হোসেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, মাস্টার ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর আব্দুর রহমানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। পাশাপাশি প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক সাংবাদিক এম এ রহিম, ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মী, সাথী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, সততা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।


