By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

গ্রেফতার

চৌগাছায় বিশেষ অভিযানে চোলাই মদসহ ১০ আসামী গ্রেফতার।

Ahsan
সর্বশেষ আপডেট: May 4, 2026 7:41 pm
Ahsan
2 মিনিট পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী, সিআর সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক বহনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে রোববার (৩ মে) রাত ১০টা ৩০ মিনিট থেকে সোমবার (৪ মে) ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মোঃ মিজানুর রহমান, এসআই উত্তম কুমার মন্ডল, এএসআই মোঃ জাকির হোসেন, এএসআই মোঃ মিরাজুল ইসলাম ও এএসআই খোরশেদ আলম খানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে উপজেলার পুড়াপাড়া (খালপাড়া) গ্রামে মুক্তার আলীর বসতঘরের পূর্ব পাশ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আক্তার হোসেন (৪০) ও মনিরুল ইসলাম ওরফে মনির হোসেন (৩৪)-কে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া বিভিন্ন মামলার সিআর সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— রিনা খাতুন (৩৫), শামীম হোসেন (২৮), ছকিনা খাতুন (৩৯), আশরাফুল ইসলাম (৩২), সুমিতা খাতুন হাসি (৩৩), নিপা দাস (২৯) ও রুমন দাস (৫০)।

অন্যদিকে, মাদক বহনের দায়ে নাহিদ হাসান (৩০)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Post Views: 115

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যশোর-মাগুরার ৩ যুবদল নেতা জবাবদিহিতায়।
পরবর্তী খবর ‘আদু ভাই ও বিবাহিত কমিটি’ মন্তব্য করে পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়কের পদত্যাগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন