By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

চৌগাছায় শহীদ ওসমান বিন হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: December 20, 2025 10:38 pm
Ahsan
2 মিনিট পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

চৌগাছা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ ওসমান বিন হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) বিকাল ৩টায় চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে আয়োজিত এই গায়েবানা জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক হাজার আগ্রাসনবিরোধী সচেতন মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা আমীর জননেতা মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আউলিয়া, আইসিটি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের হেড অব প্রজেক্ট ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল ফাহিম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, ডিভাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হুমায়ূন কবির, ছাত্রনেতা রাশিদুল ইসলাম রিতম ও ইয়াসিন আরাফাত।

বক্তারা শহীদ ওসমান বিন হাদীর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা সকল প্রকার আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ।

জানাজা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জননেতা মাওলানা গোলাম মোর্শেদের নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Post Views: 82

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে শহীদ শরিক উসমান হাদির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
পরবর্তী খবর যশোর-২ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ, ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে গ্রহণ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন