By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

‘ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে’—হুঁশিয়ারি সারজিস আলমের

Ahsan
সর্বশেষ আপডেট: August 4, 2026 4:49 pm
Ahsan

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিণতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

একই দিন দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন ছাত্রসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন।

এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর ব্যানার রাখা ও সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

সাম্প্রতিক এসব সংঘর্ষের ধারাবাহিকতাকেই কেন্দ্র করে সারজিস আলম এ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Post Views: 42

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনী ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কয়েকজন আহত
পরবর্তী খবর ছাত্রদল-শিবির সংঘর্ষের সময় হেলমেট পরা যুবদল নেতা নয়নের ছবি ভাইরাল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন