By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

ছাত্রশিবির নেতার ওপর হামলার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রশাসনকে কঠিন হুঁশিয়ারি।

Ahsan
সর্বশেষ আপডেট: January 21, 2026 6:59 pm
Ahsan
1 মিনিট পড়ুন

কালীগঞ্জ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হুসাইন আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা ছাত্রশিবির।

বুধবার বিকেল ৫টায় জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফ হোসাইন। তিনি প্রশাসনকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন,
“হুসাইন আহমেদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আর প্রশাসনের ওপর ভরসা রাখবে না।”

তিনি আরও বলেন, সন্ত্রাস ও হামলার রাজনীতি দিয়ে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রশিবিরের থানা সভাপতি ঈসা খান। তিনি বলেন, “নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ছাত্রনেতাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

এছাড়াও সমাবেশে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি কালীগঞ্জ উপজেলায় নিজ বাসায় ফেরার পথে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদ সন্ত্রাসী হামলার শিকার হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Post Views: 87

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর কালীগঞ্জে ছাত্রশিবির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
পরবর্তী খবর যশোরের ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল, প্রত্যাহার ৩; প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ জন, আজ প্রতীক বরাদ্দ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন