
যশোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬টি সংসদীয় আসনে জমা পড়া ৪৮টি মনোনয়নপত্রের মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল এবং ৩ জন মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্তভাবে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন তফসিল অনুযায়ী আজ বুধবার সকাল ৯টা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। গত ২৯ ডিসেম্বর যশোরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দেন ৪৮ জন প্রার্থী। ১–৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ১১ জনের মনোনয়ন বাতিল হয়। ২০ জানুয়ারি মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা
যশোর-১ (শার্শা): স্বতন্ত্র — আবুল হাসান জহির
যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর): স্বতন্ত্র — ফারহান সাজিদ
যশোর-৩ (সদর): এনসিপি — খালেদ সাইফুল্লাহ
চূড়ান্ত প্রার্থীদের তালিকা
যশোর-১ (শার্শা)
জাতীয় পার্টি: জাহাঙ্গীর আলম চঞ্চল
ইসলামী আন্দোলন বাংলাদেশ: বক্তিয়ার রহমান
বিএনপি: নুরুজ্জামান লিটন
বাংলাদেশ জামায়াতে ইসলামি: মুহাম্মদ আজীজুর রহমান
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা)
স্বতন্ত্র: মেহেদী হাসান
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ইদ্রিস আলী
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট: শামছুল হক
বাংলাদেশ জামায়াতে ইসলামি: মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ
বাসদ: ইমরান খান
এবি পার্টি: রিপন মাহমুদ
বিএনপি: সাবিরা সুলতানা
যশোর-৩ (সদর)
বিএনপি: অনিন্দ্য ইসলাম অমিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি: আব্দুল কাদের
জাতীয় পার্টি: খবির গাজী
সিপিবি: রাশেদ খান
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুহাম্মদ শোয়াইব হোসেন
জাগপা: নিজামউদ্দীন অমিত
যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর)
স্বতন্ত্র: এম নাজিম উদ্দিন আল আজাদ
জাতীয় পার্টি: জহুরুল হক
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি: সুকৃতি কুমার মন্ডল
ইসলামী আন্দোলন বাংলাদেশ: বায়েজীদ হোসাইন
বিএনপি: মতিয়ার রহমান ফারাজী
খেলাফত মজলিস: আশেক এলাহী
বাংলাদেশ জামায়াতে ইসলামি: গোলাম রসুল
যশোর-৫ (মণিরামপুর)
বিএনপি: রশীদ আহমদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জয়নাল আবেদীন
বাংলাদেশ জামায়াতে ইসলামি: গাজী এনামুল হক
স্বতন্ত্র: শহীদ মো. ইকবাল হোসেন
জাতীয় পার্টি: এম এ হালিম
যশোর-৬ (কেশবপুর)
জাতীয় পার্টি: জিএম হাসান
ইসলামী আন্দোলন বাংলাদেশ: শহিদুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামি: মোক্তার আলী
এবি পার্টি: মাহমুদ হাসান
বিএনপি: আবুল হোসেন আজাদ
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে।
তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। যশোরের ৬টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৬৭৯টি কক্ষে দায়িত্ব পালন করবেন ১৪ হাজার ৮৬১ জন নির্বাচন কর্মকর্তা—এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ জন এবং পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮ জন।


