By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়েরাজনীতি

‘জামায়াতের প্রার্থী পেলেই হাত-পা ভেঙে দেওয়া হবে’—বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক।

Ahsan
সর্বশেষ আপডেট: July 31, 2026 8:17 pm
Ahsan

স্টাফ রিপোর্টার:

যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বক্তব্যে তিনি ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় জামায়াতের কোনো প্রার্থীকে পেলে ‘হাত-পা ভেঙে দেওয়ার’ হুঁশিয়ারি দেন বলে ভিডিওতে শোনা যায়।

জানা গেছে, গত ২৫ জুলাই উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির এক যৌথ সভায় বক্তব্য দেওয়ার সময় আসাদুজ্জামান মিন্টু বলেন, পরদিন অনুষ্ঠিতব্য ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় জামায়াতের কোনো কর্মীকে মাঠে পাওয়া গেলে তার ‘হাত-পা ভেঙে দেওয়া হবে’। ওই বক্তব্যের ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসাদুজ্জামান মিন্টু দাবি করেন, এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। তিনি বলেন, রাজনৈতিক মঞ্চে অনেক সময় এ ধরনের বক্তব্য দেওয়া হয়, তবে সেটিকে বাস্তব কোনো নির্দেশনা হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক উভয় পক্ষের প্রার্থীরাই অংশগ্রহণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, জামায়াতের প্রায় ১ হাজার ৩০০ জন এবং বিএনপির প্রায় ৭০০ জন পরীক্ষায় অংশ নেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।

আসাদুজ্জামান মিন্টু জানান, পরীক্ষার দিন তিনি নিজেও উপস্থিত ছিলেন এবং বক্তব্যকে কেন্দ্র করে যেন কোনো উত্তেজনা বা প্রতিক্রিয়া না ঘটে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছিল। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জামায়াত নেতাদের সঙ্গেও তার কথা হয়েছে এবং তিনি সবাইকে এটি রাজনৈতিক বক্তব্য ছিল বলে ব্যাখ্যা দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার আমির ও যশোর জেলা শূরা সদস্য সহকারী অধ্যাপক ফজলুর রহমান ব্যস্ততার কথা জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Post Views: 64

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর প্রবাসে থেকেও মানবসেবায় অবদান, ঝিকরগাছায় মীর মনিরুজ্জামানকে ‘সেবা’ সংগঠনের সংবর্ধনা।
পরবর্তী খবর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চাঁচড়া-রাজগঞ্জ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন