By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতিস্বাস্থ্য

জামায়াত ক্ষমতায় গেলে মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ — ডা. এসএম খালিদুজ্জামান।

Ahsan
সর্বশেষ আপডেট: November 8, 2025 7:21 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ — এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৭ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ও জনস্বাস্থ্যবিদ ডা. এসএম খালিদুজ্জামান।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তিতে আয়োজিত “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও মশারি বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. খালিদুজ্জামান বলেন, “সমাজের মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণার অভাব থাকায় অনেকে অজান্তেই নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এ কারণে জনগণকে সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন করা জরুরি। জামায়াত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ড্রেনেজ ও বর্জ্য পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহারের বিকল্প নেই। এ কারণেই জামায়াত ইসলামী বিভিন্ন এলাকায় ড্রেনেজ পরিষ্কার ও মশারি বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।”

ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এমন একটি সরকার গঠিত হবে, যা দেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জনাব হেদায়েত উল্লাহ, এবং নির্বাচন সদস্য সচিব মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানা আমীর জনাব মাহমুদুর রহমান আজাদ, এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারী জনাব ইসমাইল হোসেন।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় কড়াইল বস্তির প্রায় এক হাজার স্বল্পোন্নত পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

Post Views: 105

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মানবসেবার মহান সুযোগই আমাদের মূল লক্ষ্য — ডা. এস. এম. খালিদুজ্জামান
পরবর্তী খবর শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী হামলা: ওয়ার্ড জামায়াত সভাপতিসহ একই পরিবারের ১০ জন আহত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন