By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

মানবসেবার মহান সুযোগই আমাদের মূল লক্ষ্য — ডা. এস. এম. খালিদুজ্জামান

Ahsan
সর্বশেষ আপডেট: November 8, 2025 8:36 am
Ahsan
2 মিনিট পড়ুন

নিজেস্ব প্রতিনিধি :

“শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে আসিনি, মানবসেবার মহান সুযোগকে কাজে লাগানোয় আমাদের মূল লক্ষ্য।” — এমন মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তির ভিতরে ড্রেনেজ খনন ও বর্জ্য পরিষ্কার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. খালিদুজ্জামান বলেন, “ঢাকা-১৭ আসনের ভেতরে এলিট শ্রেণির পাশাপাশি বিপুল সংখ্যক নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী বসবাস করে, যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে তারা আজ অবহেলিত। আমরা ব্যক্তিগত উদ্যোগে এই কষ্টগুলো লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রার্থী ঘোষণার পর থেকেই কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় নানা সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছি। ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির, সেলাই মেশিন বিতরণ, খাল খনন, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রাস্তা মেরামত, ফুড প্যাকেট বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচিত হই বা না হই, আমাদের এই মানবিক কাজ চলমান থাকবে।”

তিনি সমাজের বিত্তবান শ্রেণিকে এসব সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে একটি মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জনাব হেদায়েত উল্লাহ এবং আসন নির্বাচন সদস্য সচিব মিজানুর রহমান খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানা আমীর জনাব মাহমুদুর রহমান আজাদ এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন।

Post Views: 131

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মাগুরা ইউনিয়ন ঘোড়দাহ্ জামায়াতের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
পরবর্তী খবর জামায়াত ক্ষমতায় গেলে মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ — ডা. এসএম খালিদুজ্জামান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন