By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

জামায়াত নেতা পরওয়ারের মন্তব্যে এনসিপির তীব্র প্রতিক্রিয়া।

Ahsan
সর্বশেষ আপডেট: October 21, 2025 7:17 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা একে ‘অসৌজন্যমূলক ও রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন।

সম্প্রতি সাতক্ষীরায় এক সমাবেশে গোলাম পরওয়ার বলেন, “একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন— এসব কিছু করিনি। আরে বাবা, তোমরা তো নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামায়াতে ইসলামীকে টক্কর দিতে গেলে আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।”

তার এই বক্তব্যের পর দুই দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে।

এনসিপির যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেন, “জামায়াতের মতো একটি পুরোনো দলের নেতার কাছ থেকে এমন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। এটি শুধু অসৌজন্যমূলক নয়, রাজনৈতিক ঔদ্ধত্যও প্রকাশ করে।”

সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “রাজনীতিতে কারও ‘বাপ’ হওয়ার মানসিকতা গণতান্ত্রিক নয়। গণঅভ্যুত্থানই সবার ‘বাপ’, কারণ সেখান থেকেই নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছে। বিপদের সময় একসঙ্গে লড়াই করা মানুষদের প্রতি এমন অবজ্ঞা রাজনৈতিক অপরিপক্বতার পরিচায়ক।”

তবে জামায়াতে ইসলামী নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের বলেন, “গোলাম পরওয়ার স্নেহের জায়গা থেকে কথা বলেছেন। তিনি কারও নাম উল্লেখ করেননি। সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা— দেশ গঠনে আমরা একসঙ্গেই কাজ করছি।”

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, পরওয়ারের এই মন্তব্য দুই দলের পারস্পরিক উষ্ণ সম্পর্ককে কিছুটা শীতল করেছে। তবে উভয় দলই এখনো প্রকাশ্যে সহযোগিতা বা সংলাপের পথ বন্ধ করেনি।

Post Views: 86

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত, শনিবারও চলবে ক্লাস।
পরবর্তী খবর জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন: মিয়া গোলাম পরওয়ার
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন