By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ, ঝিকরগাছা জামায়াতের দোয়া ও আলোচনা সভা।

Ahsan
সর্বশেষ আপডেট: July 16, 2026 8:31 pm
Ahsan

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তবে তাঁদের স্বপ্ন বাস্তবায়ন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সম্ভব।” তিনি জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, প্রভাষক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, পৌর সেক্রেটারি মনিরুজ্জামান সুমন, মাওলানা এমদাদুল হক, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মী।

আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম।

Post Views: 53

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও র‍্যালি।
পরবর্তী খবর স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শংকরপুর ইউনিয়নে ৯ ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন