
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পরিদর্শন করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদ উদ্দিন ফরিদ।
গত ১৪ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আকস্মিক আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার পাল ওরফে সন্ন্যাসী। আগুনে ঘরের নানা সামগ্রীসহ পরিবারের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে ডা. ফরিদ উদ্দিন ফরিদ সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতার প্রদান করেন।
ডা. ফরিদ বলেন,
“দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করব পরিবারটি দ্রুত জীবনযাত্রায় ফিরতে পারে সে জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে।”
পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সহমর্মিতা প্রকাশ করেন।
ইউনিয়নের সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিপদে-আপদে নেতৃবৃন্দের এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। সহমর্মিতা প্রকাশ করেন।
ইউনিয়নের সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিপদে-আপদে নেতৃবৃন্দের এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


