By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ঝিকরগাছায় উন্নয়নের নতুন দৃষ্টান্ত—বিএনপি নেতাকে সঙ্গে নিয়ে সেতু ঢালাই উদ্বোধন এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদের।

Ahsan
সর্বশেষ আপডেট: February 28, 2026 2:55 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ স্থানীয় বিএনপি নেতাকে সঙ্গে নিয়ে দুটি সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নে নির্মাণাধীন দুটি সেতুর ঢালাই কাজের উদ্বোধন করেন। প্রকল্প দুটি হলো—গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘ্যের একটি সেতু এবং শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে একই দৈর্ঘ্যের আরেকটি সেতু।

ছুটিপুর সেতুর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই।” তিনি কপোতাক্ষ ও বেতনা নদীর সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ছুটিপুর-যশোর ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, খাল খনন ও পুনঃখননে সরকারের গুরুত্বারোপ সময়োপযোগী সিদ্ধান্ত। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় সুশীল সমাজকে নিয়ে তদারকি কমিটি গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝিকরগাছা উপজেলার বদ্ধ ও পুনঃখননযোগ্য খালের তালিকা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, বর্তমানে উপজেলায় এ ধরনের পাঁচটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমবে এবং জনগণের চলাচলে সুবিধা বৃদ্ধি পাবে।

প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং তত্ত্বাবধানে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

এলাকাবাসী উন্নয়ন কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখায় এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Post Views: 195

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলার অভিযোগ, উত্তেজনা বিরাজ।
পরবর্তী খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, দেশে ৪০ দিনের শোক ঘোষণা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন