
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দৌশতিনা গ্রামে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিকরগাছা উপজেলা সভাপতি ইসা মাহমুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পরই একদল বিএনপির কর্মী অতর্কিতভাবে ইসা মাহমুদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী এই হামলার সঙ্গে জড়িত।
হামলায় ইসা মাহমুদ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।


