
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলিয়ার রহমান, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ইপিআই কেন্দ্র থেকে বিনামূল্যে হামের টিকা প্রদান করা হবে।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে একযোগে এ এমআর ক্যাম্পেইন পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


