By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মৃত্যু

ঝিকরগাছায় গৃহবধূর আত্মহত্যা: পরিবারে শোকের ছায়া।

Ahsan
সর্বশেষ আপডেট: October 13, 2025 9:52 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজেস্ব প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া কলেজপাড়ায় রিজিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত রিজিয়া খাতুন স্থানীয় মো. অমিত হাসান রনির স্ত্রী।

ঘটনাটি ঘটেছে রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বাড়ির সবাই ঘরের বাইরে থাকাকালে রিজিয়া নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর তার শাশুড়ি ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এসময় দেখা যায়, রিজিয়া খাতুন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। সঙ্গে সঙ্গে বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বাকড়া বাজারের পল্লী চিকিৎসক আলতাফ হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিজিয়া খাতুন পূর্বেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে পরিবারের কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।

ঘটনার বিষয়ে বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post Views: 128

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নির্বাচন ঘনিয়ে আসছে: বৃহত্তর জোট গঠনে বিএনপির তৎপরতা।
পরবর্তী খবর যশোর-২ আসনে মাঠ পুনরুদ্ধারে জামায়াত, দখলে নিতে মরিয়া বিএনপি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন