By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচন

ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার বিশাল মিছিল।

Ahsan
সর্বশেষ আপডেট: January 22, 2026 4:28 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন ও গণসংযোগ জোরদার করতে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি ঝিকরগাছা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ যশোর–বেনাপোল সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “দেশবাসী আজ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যে অতিষ্ঠ। এ অবস্থা থেকে মুক্তি পেতে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা ন্যায়বিচার, ইনসাফ ও সুশাসনের প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লার পক্ষেই রায় দেবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও একটি কল্যাণরাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মাঠে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা অধ্যাপক আরশাদুল আলম ও অধ্যাপক জয়নাল আবেদীন।

মিছিলে স্থানীয় জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি মিছিলকে সফল করতে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

Post Views: 82

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নির্বাচনী লড়াইয়ে শক্ত অবস্থান: ঝিনাইদহ–৪ আসনে জামায়াতের প্রধান কার্যালয় উদ্বোধন।
পরবর্তী খবর ঝিকরগাছায় ধানের শীষের জোয়ার, বারাকপুর বাজারে সর্বদলীয় মানুষের স্বতঃস্ফূর্ত পথসভা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন