By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ঝিকরগাছায় জামায়াত সেক্রেটারির ছেলে নাছিম খানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার।

Ahsan
সর্বশেষ আপডেট: July 6, 2026 7:41 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার ছাত্রশিবিরের সাথী নাছিম খানকে আনুগত্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠন-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা যায়।

মোঃ নাছিম খান ঝিকরগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খানের ছেলে।

সংগঠন-সংশ্লিষ্ট সূত্র জানায়, নাছিম খান বেশিরভাগ সময় সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে।

জেলা দ্বায়িত্বশীলদের মাধ্যমে জানা যায়, কয়েকদিন আগে জেলা সভাপতি মো. ইসমাঈল হোসেনের মাধ্যমে কেন্দ্রীয় অঞ্চলের পরিচালকের অনুমোদনক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১ জুলাই অনুষ্ঠিত থানা বৈঠকে জেলা সভাপতি বিষয়টি উপস্থিত নেতাকর্মীদের অবহিত করেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৫ জুলাই ষান্মাসিক রিপোর্ট জমা দেওয়ার মাধ্যমে নাছিম খানের সাথী পদ থেকে বহিষ্কার সিদ্ধান্ত চুড়ান্ত হিসেবে বিবেচিত হয়।

এদিকে বহিষ্কারের বিষয়টি প্রকাশ্যে আসার পর ওইদিন রাতেই নাছিম খানের বাবা নজরুল ইসলাম খান তার ছেলেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদের ফরম পূরণ করান এবং সেই সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, বহিষ্কারের বিষয়টি আড়াল করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে নাছিম খান কিংবা নজরুল ইসলাম খানের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকেও সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

Post Views: 860

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর প্রেসক্লাব যশোরকে দুইটি এসি উপহার দিলেন এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
পরবর্তী খবর দলীয় শৃঙ্খলায় কঠোর যুবদল, ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন