By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

দলীয় শৃঙ্খলায় কঠোর যুবদল, ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা।

Ahsan
সর্বশেষ আপডেট: July 8, 2026 5:41 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেস্ক :

বেআইনি, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, যুবদল একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। তাই সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনি, অনৈতিক কিংবা সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালাতে পারবে না। এসব অভিযোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের সুনাম, শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে যুবদলের সাম্প্রতিক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরেন সংগঠনটির সভাপতি। তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৭৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান, আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবারের জন্য এফডিআর ও নগদ সহায়তা, নদী-খাল পরিচ্ছন্নতা অভিযান, সেতু ও ব্রিজ নির্মাণ, কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া, অসহায় ও রোগাক্রান্ত নেতাকর্মীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে যুবদল কেবল রাজনৈতিক সংগঠন হিসেবেই নয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে সাংগঠনিক টিম গঠন করে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এ কার্যক্রম কবে থেকে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি তিনি জানাননি।

Post Views: 64

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় জামায়াত সেক্রেটারির ছেলে নাছিম খানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার।
পরবর্তী খবর ‘’৫৫ বছরেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি’’—যশোরে আতিকুর রহমান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন